leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

মা হলেন অভিনেত্রী স্বাগতা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৪ বার পঠিত

দেশের জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা মা হয়েছেন। থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

শনিবার (২১ জুন) রাতে ফেসবুকে মা হওয়ার খবর জানিয়ে স্বাগতা লেখেন, ‘মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।’

জানা গেছে, মা ও সদ্যজাত শিশু দুজনেই সুস্থ আছে বলেই। কন্যার নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বিয়ের এক বছরের মাথায় মা হওয়ার খবর জানান স্বাগতা নিজেই। এরপর দুই পরিবারের সবাই আনন্দিত ছিল বলেও তখন জানান অভিনেত্রী।

মাস দুয়েক আগে থাইল্যান্ড উড়ে যান স্বাগতা। উদ্দেশ্য ছিল স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব। দেশের চিকিৎসকরা সার্জারির পরামর্শ দেয়ায় সন্তান প্রসব করতে থাইল্যান্ড যান অভিনেত্রী।

স্বাগতার স্বামী দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদ একজন লন্ডন প্রবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.