leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই, নিহত আরও ৭১

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৪ বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। এতে একের পর এক হামলায় ধ্বংস হচ্ছে স্থাপনা প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরাল। তারই ধারাবাহিকতায় গত একদিনে কমপক্ষে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৬ হাজার ২৫০ ছাড়িয়ে গেছে।

শুক্রবার (২৭ জুন) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা রয়টার্স।

আল জাজিরা বলছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার হাসপাতাল সূত্র। আহত হয়েছেন আরও বহু মানুষ।

গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ হাজার ৬৬ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৯ জনে। আহতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।

শুধু গত ২৪ ঘণ্টায় ৭০টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছেন আরও ২১৯ জন। মন্ত্রণালয় বলছে, বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে যেগুলোর কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।

গত ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় গাজায় আক্রমণ শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৯৩৬ জন নিহত এবং ২০ হাজার ৪১৭ জন আহত হয়েছেন। ওই হামলার ফলে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.