leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ড. ইউনূসের প্রতি অনুরোধ, আপনি আপনার কথা রাখুন : ফারুক

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৯ বার পঠিত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জানান, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সরকারের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে বিশ্বাস করেন তারা।

শুক্রবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবে শিক্ষা উন্নয়ন প্রচার ক্যাম্পেইনের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

ফারুক বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনি আপনার কথা রাখুন। আমরা আশাবাদী, দেশে রমজানের আগেই নির্বাচন হবে। সরকার সে অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার নির্বাচন দিতে এরই মধ্যে অনেক দেরি করে ফেলেছে। আর বিলম্ব নয়। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ এরশাদ সরকারের পতনের তিন মাসের মধ্যে নির্বাচন দিয়েছিলেন। আপনি যদি ১৬ বছরের কলঙ্কজনক অধ্যায়ের অবসান ঘটিয়ে তিন মাস বা ছয় মাসের মধ্যে নির্বাচন দিতেন, আপনার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকত। তবে এখনও সময় আছে, আমরা আশাবাদী রমজানের আগেই নির্বাচন হবে।’

ফারুক আরও বলেন, এখন আলোচনা হচ্ছে যে একটি দল নাকি ২০০ থেকে ৩০০ আসন পাবে। এটি, জনগণের মধ্যে সন্দেহ তৈরি করছে।

তিনি বলেন, ‘অনেকে সংশয়ের মধ্য আছেন যে, নতুন দল (এনসিপি) শক্তিশালী না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তবে লন্ডন বৈঠকের পর আমি রাজনৈতিক কর্মী হিসেবে আত্মবিশ্বাস পেয়েছি যে, রমজানের আগেই নির্বাচন হবে।’

ফারুক বলেন, ‘ভবিষ্যৎ সরকারের ওপরই নির্বাচন ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের উন্নতি নির্ভর করবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.