leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

মুনাফার জন্য নয়, মানুষের জন্য জলবায়ু অর্থায়ন করো’

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩০ বার পঠিত
মুনাফার জন্য নয়, মানুষের জন্য জলবায়ু অর্থায়ন করো’

সুন্দরবন বিনাশী কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বন্ধ করতে হবে। জীবাশ্ম জ্বালানিকে না বলতে হবে। সরকারি অর্থায়ন হোক নবায়নযোগ্য জ্বালানির জন্য। ঋণ বাতিল করে জলবায়ু খাতে অর্থ দাও। মুনাফার জন্য নয়, মানুষের জন্য জলবায়ু অর্থায়ন করো। দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তরে অর্থায়ন নিশ্চিত করো।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় মোংলার মিঠাখালী বাজারে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন উপলক্ষ্যে সাইকেল গ্যালির উদ্‌বোধনী সমাবেশে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এ সাইকেল র‌্যালির আয়োজন করে। ৎ

কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলন, জার্মানিতে ইউএনএফসিসিসি এর ইন্টারসেশনাল এবং স্পেনে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক অর্থনৈতিক সম্মেলন’র প্রেক্ষাপটে এ ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন করা হয়।

সাইকেল র‌্যালির উদ্বোধন উপলক্ষ্যে সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরার নেতা মো. নাজমুল হক। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা জানে আলম বাবু. মো. হাছিব সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশের মারুফ বিল্লাহ, পশুর রিভার ওয়াটারকিপার ভলানটিয়ার মেহেদী হাসান বাবু, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, আরাফাত আমিন দুর্জয় প্রমুখ।

ধরার নেতা মো. জানে আলম বাবু বলেন, কয়লা বিদ্যুৎ বন্ধ করে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করো।

ধরার নেতা মো. হাছিব সরদার বলেন, ধনীদের জন্য নয়, সর্বত্র মানুষের চাহিদা, জনস্বার্থ, অধিকার ও আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা এবং বিনিয়োগ করতে হবে।

সভাপতির বক্তব্যে সুন্দরবন রক্ষায় আমরা নেতা মো. নাজমুল হক বলেন, পৃথিবী পুনরুদ্ধারের জন্য, অধিকার রক্ষার জন্য, ন্যায় বিচারের জন্য আমাদের জেগে উঠতে হবে।

‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন উপলক্ষ্যে সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী মো. নূর আলম শেখ গণমাধ্যমের কাছে বলেন, জলবায়ু পরিবর্তনকে মানবাধিকার হিসেবে গণ্য করতে হবে। পরিবেশ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র এখনই বন্ধ করতে হবে। ঋণ নয় আমরা জলবায়ু ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাই। আমরা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, লবণাক্ততা ও জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। পৃথিবীর রক্তক্ষরণ বন্ধে গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থ পর্যন্ত সম্পদগুলিকে একত্রিত করে দায়িত্বশীলতার সাথে বণ্টন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.