leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মধুখালীতে লিফলেট বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৪ বার পঠিত

রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের মধুখালীতে লিফলেট বিতরণ করেছেন ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।

রবিবার (২৯ জুন) বিকেলে উপজেলার নওয়াপাড়া বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।এ সময় সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এ সকল দফা সম্পর্কে জানতে পারেন। আমার নির্বাচনী এলাকায় তারেক রহমানের উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, মধুখালী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন বিশ্বাস জাপান, মধুখালী পৌর বিএনপির সাবেক সাহিত্য সম্পাদক কামাল উদ্দিন, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল, বিএনপি নেতা আকবার শেখ, মো. আনিসুজ্জামান (মীর আনিস), ওলামাদল নেতা দাউদ আলী মোল্যা, ছাত্রদল নেতা জুয়েল, সাব্বির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.