leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

উলিপুরে মোটরবাইক ও ইজিবাইক সংঘর্ষে নিহত ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬১ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে মোটরবাইক ও ইজিবাইক সংঘর্ষে ওবায়দুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে কুড়িগ্রাম-চিলমারী সড়কে উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম কাস্তপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকার সাবেক অধ্যক্ষ আফজাল হোসেনের ছেলে। তিনি দুর্গাপুর কামাল খামার ফাজিল ডিগ্রি মাদরাসার ল্যাব অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার অপারেটর) পদে কর্মরত ছিলেন।

‎নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওবায়দুল বাড়ি থেকে নিজেই মোটরবাইক চালিয়ে উলিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাস্তপাড়ায় পোঁছিলে একটি দ্রুতগতির ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎মঙ্গলবার (১ জুলাই) সকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.