চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
১ মে ২০২৫, মঙ্গলবার
কুমিল্লার চান্দিনায় জাল দলিল ও ভুয়া মালিক সেজে জমি আত্মসাতের পাঁয়তারা করছে দালাল সিন্ডিকেটের একটি চক্র। চান্দিনা মাইজখারের বাসিন্দা শীপ্রা দেবনাথের উপজেলার প্রাণকেন্দ্র হাজিরমোড় কালিমন্দিরের পাশে ২.৫ শতক জমি জাল দলিলের মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা যায়,ক্রয়সূত্রে সাব কাওলা সম্পত্তি সাড়ে ৩ শতক খরিদকৃত জায়গার মালিক সূত্রে ১০ বছর আগে বাউন্ডারি করে ১ শতাংশ জমি বিক্রি করে ছেলে- মেয়েকে পড়ালেখা করানোর স্বার্থে শহরে পাড়ি জমান শীপ্রা দেবনাথ।
বর্তমানে ছেলে এম বি বি এস পড়া এবং মেয়েকে পড়ালেখা করানোর ব্যয়বার বহন করতে না পেরে বাকি সম্পত্তিটুকু প্রতিবেশী আল-আমিন সরকারের কাছে ৫০ লাখ টাকা মূল্যে চুক্তিনামা দলিল সম্পাদন করে ।
খারিজ করতে গিয়ে দেখে জায়গাটি অন্য কোন লোকের নামে দলিল দেখানো হয়েছে। সাবরেজিস্টি অফিসে তালাশি দিলে ২জন পরিমল এবং আমিরিকা প্রবাসী ইন্দ্রজিত দেবনাথ(বড়কামতা দেবনাথ বাড়ি) ব্যক্তির নামে দলিল দেখানো হয়েছে। দলিলদাতা দেখানো হয়েছে , সূচিত্রা রাণী সরকার, কচুয়ার বাসিন্দা ( সাহাপাড়া,চান্দিনা) ভাড়াটিয়ার নামে।যেখানে ভূয়া স্বাক্ষর দেখানো হয়েছে শিপ্রা দেবনাথের।
তথ্য নিয়ে জানাজায় আমেরিকা প্রবাসী ইন্দ্রজিত দেবনাথ প্রবাসে থাকার সুবাদে তার ভাই রঞ্জিত দেবনাথকে পাওয়ার দিয়েছে অনত্র জায়গাটি বিক্রয় করার জন্য। নকল দলিলের সূত্র ধরে চান্দিনা বাজারের স্বর্ণ ব্যবসায়ী পরিমল নামে জাল দলিল গ্রহীতার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ,”আমি জমি ক্রয় করি না-ই এবং দখলেও যাইনাই, ওপর পাওয়ারে পাওয়া রঞ্জিত দেবনাথ বলেন আমার ভাই জমি ক্রয় কালে আমি সামনেও ছিলামনা এবং দলিলের স্বাক্ষীতেও নাই। ভাইয়ের কথায় পাওয়ারের কাগজ আওয়ামী নেতা রারিরচর ভূঁইয়া বাড়ির আজিজ ভুঁইয়ার হাতে আছে এবং ওনি জায়গাটি বিক্রয় করে দিবে বলে আশ্বাস দেয়” ।
শীপ্রা দেবনাথ সাংবাদিকগণের শ্মরণাপন্ন হয়ে সংবাদ সম্মেলনে বলেন , ”এই বৃদ্ধ শেষ বয়সে এসে এ চক্রটির হয়রানির শিকার হচ্ছি। আমি যাতে এর সুষ্ঠু সমাধান পাই এবং আইনের সহায়তা করতে সঠিক তথ্যটি আপনারা উদঘাটন করে জাতির বিবেক হিসেবে সহযোগিতা করুণ। এরই সাথে দোষীদেরও দেশের আইন অনুযায়ী উপযুক্ত সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি ”