leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

পিরোজপুরের কাউখালীতে ছাত্রদল নেতার উপর হামলা, ইউপি চেয়ারম্যান কারাগারে

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পঠিত

পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপর হামলার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

এরা হলেন, পিরোজপুরের কাউখালি উপজেলা আ.লীগের সদস্য ও শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও শিয়ালকাঠি ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মিজাসুর রহমান। গাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ইউপি সদস্য হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়।

মামলার বাদী শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সম্পাদক তারিকুর ইসলাম সুমন জানান, গেল ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো শেষে ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে বসে রাত ৮ টার দিকে গাজী সিদ্দিকুর রহমান রহমানসহ অন্যরা দেশী অস্ত্র, বোমা, নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় তারিকুল ইসলাম সুমন সহ ছাত্রদলের বেশ কয়েকজন আহন হন। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আাসামিপক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল জানান, শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও মিজানুর রহমান উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।

১ জুলাই, মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মোঃ মজিবুর রহমান তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.