leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

টানা দুই ওভারে দুই উইকেট শিকার তাসকিনের

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৮ বার পঠিত

আগের ওভারে আউট করেছিলেন শ্রীলঙ্কার ওপেনার নিশান মাদুশকাকে। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে চারে নামা কামিন্দু মেন্ডিসকেও ফেরালেন ডানহাতি টাইগার পেসার তাসকিন আহমেদ।

ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে তাসকিনকে মিডঅফে মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন কামিন্দু। কিন্তু বল সেভাবে ভাসেনি, সেখানে ফিল্ডিং করা মেহেদী হাসান মিরাজের নাগালের মধ্যে পড়ে যায়। দারুণ সুযোগ হাতছাড়া করেননি মিরাজ। কামিন্দুর সহজ ক্যাচ তালুবন্দি করে নেন বাংলাদেশ অধিনায়ক। দলীয় ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।

এই প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের সংগ্রহ ৭ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ২৯ রান। কুশল মেন্ডিস ১৯ আর চারিথ আসালঙ্কা ০ রানে অপরাজিত।

২ জুলাই, বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। শুরু থেকেই শক্তহাতে বোলিং করতে থাকেন দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। যে কারণে উইকেট পেতেও দেরি হয়নি তাদের।

টেস্টে বাংলাদেশকে ভুগিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। এবার লঙ্কান ব্যাটারকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। খালি হাতে লঙ্কান ডানহাতি ব্যাটারকে ফিরিয়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। ৮ বলে ০ রানে সাজঘরে ফেরত গেছেন নিশাঙ্কা।

ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে নিশাঙ্কাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান সাকিব। ব্যাক লেন্থের বলে কাট করতে গিয়েছিলেন লঙ্কান ওপেনার। কিন্তু ব্যাটের বাইরের পাশ ঘেষে বল চলে যায় লিটনের গ্লাভসে।

পরের ওভারে আরেক ওপেনার নিশান মাদুশকাকে বোল্ড করে দেন তাসকিন আহমেদ। ১৩ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। ১১ রানে ২ উইকেট হারায় লঙ্কানরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.