leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পঠিত

পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় দিপু চন্দ্র বর্মন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে মোটরসাইকেল চালক।

২ জুলাই, বুধবার দুপুরে উপজেলার ময়দানদিঘিতে তেপুকুরিয়া সড়কের ঝলঝলি দিঘী নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত দিপু চন্দ্র বর্মন উপজেলার ব্যাংহারি বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া গুঞ্জন পাড়া গ্রামের বুধারু বর্মনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দিপু চন্দ্র বর্মন মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ময়দানদিঘী বাজারের দিকে আসছিল,পথিমধ্যে ওই স্থানে একটি কাভার ভ্যান সাইড দিতে গিয়ে ওই কাভার ভ্যানের ধাক্কা লেগে সড়কের উপর ছিটকে পড়ে, কাভার ভ্যানের ধাক্কায় তার মাথায় গুরুতর আহত হয়। পরে এলাকাবাসীরা তাকে সেখান থেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। ঠাকুরগাঁও যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.