leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড. ইউনূসের

  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মুসলিম বিশ্বে সহায়তার জন্য আরও বেশি করে সামাজিক ব্যবসা কার্যক্রমে যোগ দিতে ইসলামি এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বৈঠকে ড. ইউনূস বলেন, আমাদের বিশ্বে আমরা নারীদের ও স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেই। গরিব মানুষ স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়। আমরা স্বাস্থ্যসেবাকে তাদের সহায়তার একটি উপায় হিসেবে দেখেছি।

প্রধান উপদেষ্টা বলেন, এই সহায়তা কার্যক্রম পরিচালনার একটি ভালো উপায় হচ্ছে সামাজিক ব্যবসা।

এ সময় ড. ইউনূস জানান, তিনি সামাজিক ব্যবসায় আসার জন্য এবং উদ্যোক্তা হওয়ার জন্য বিশ্বজুড়ে তরুণদের উৎসাহিত করেন।

বৈঠকে উপস্থিত এনজিও নেতারা জানান, ড. ইউনূস সম্প্রতি যে সামাজিক ব্যবসার প্রচারণা চালিয়েছেন, তা তাদের নিজ নিজ দেশে এ ধরনের উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.