যা হবে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয়।
৯ জুলাই বুধবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, বাংলাদেশের শক্তিশালী ও দক্ষ শ্রমশক্তিকে বিশ্বব্যাপী কর্মরত চীনা কোম্পানিগুলোর সাথে যুক্ত করতে হবে।
সেমিনারে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, গত আগস্টে ২০টি চীনা কোম্পানির সাথে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় ফোরামের আলোচনা চলছে, যা সুরক্ষার অংশ এবং এতে অন্য কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে চীনের সবচেয়ে বেশি ভুক্তভোগী হওয়ার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের এই সমস্যা মোকাবেলায় নিজস্ব সক্ষমতা রয়েছে।