leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

গুলশানে চাঁদাবাজি, আরেক আসামি গ্রেপ্তার 

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির আরেক আসামি জানে আলম ওরফে গৌরব অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (০১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় পলাতক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করেছে ডিবি।

গত ২৬ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক হন রিয়াদসহ পাঁচজন। সেদিনই গুলশান থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করেন শাম্মীর স্বামী আবু জাফর। সেই মামলার দুই নম্বর আসামি অপু।মামলায় বলা হয়েছে, সেদিন ঘটনাস্থন থেকে কৌশলে পালিয়ে যান গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক অপু। এছাড়া এই মামলায় গ্রেপ্তার অন্য অভিযুক্তরা হলেন- গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য রাজ্জাজ বিন সুলাইমান ওরফে রিয়াদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর। এদের মধ্য প্রাপ্তবয়স্ক চার আসামির রিমান্ড বর্তমানে চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.