leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কী দিতে হয়েছে না জানা পর্যন্ত প্রভাব বলতে পারছি না : আমীর খসরু

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পঠিত

বাংলাদেশি পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা দেশের রপ্তানি খাতের জন্য একটি ‘সন্তোষজনক অবস্থা’ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এমন অভিমত ব্যক্ত করেন তিনি।

শুল্ক কমানোর প্রতিক্রিয়ায় বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘এটা জয়-পরাজয়ের কোনো বিষয় না। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে, তাতে প্রতিযোগিতায় আমরা একটা সন্তোষজনক অবস্থানে আছি। আমরা ২০ শতাংশ, পাকিস্তান ১৯, ভিয়েতনামে ২০, ভারতে ২৫ শতাংশ। সেই ক্ষেত্রে আমি মনে করি, সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা (শুল্কের পরিমাণ) সন্তোষজনক প্রতিযোগিতার ক্ষেত্রে। ট্যারিফ বিষয়ে আমাদের প্রতিযোগিদের সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিকই আছে। এটা সন্তোষজনক।’ তবে যুক্তরাষ্ট্রের শুল্কের নতুন এই হারের নেপথ্যে কী আছে, সে প্রসঙ্গ টেনে আমীর খসরু মাহমুদ বলেন, ‘নেগোসিয়েশনের (দরকষাকষি) সার্বিক বিষয়টা তো আমাদের জানা নেই। আমরা শুধু ট্যারিফের বিষয়টা জানি। সার্বিক বিষয়টা জানার পর এ বিষয়ে মন্তব্য করতে পারব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.