leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮৫ ফিলিস্তিনি নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৭ বার পঠিত

প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৯:১৯ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলা থেকে বাদ যায়নি মসজিদ, আশ্রয়কেন্দ্র, হাসপাতালও। তারই ধরাবাহিকাতায় গত ২৪ ঘণ্টায় ৮৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে আল জাজিরা বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানা গেছে। এছাড়া চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ২২ হাজার ১৯৭ জন আহত।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত কয়েক দিনে ২৯ জন শিশু ও বৃদ্ধের মৃত্যুকে ‘অনাহার-সম্পর্কিত’ প্রাণহানি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। হাজার হাজার মানুষ এখনও চরম খাদ্যসংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজায় ফের হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলি বাহিনী ৩ হাজার ৬১৩ জনকে হত্যা করেছে এবং ১০ হাজারের বেশি মানুষকে আহত করেছে। এতে করে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত বাতিল হয়ে গেছে।

এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় ইসরায়েলের এই যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.