leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

পরিচয় গোপন করে কিশোরীকে ধর্ষণ ও স্বর্ণলংকার চুরি,আসামি গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫৮ বার পঠিত

পরিচয় গোপন করে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে কিশোরীকে ধর্ষণ ও স্বর্ণলংকার চুরি অভিযোগে সুদীপ্ত হালদার ওরফে সুমন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ।

গত রবিবার (২৫ মে) প্রযুক্তির সহায়তায় বাগেরহাটের রামপাল থানার বেদকাটা পূর্ব পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে গত (২৩ মে) শুক্রবার ভুক্তভোগী ওই কিশোরী জান্নাতি বালিয়াকান্দি থানায় ধর্ষণ ও স্বর্ণলংকার চুরির অভিযোগ তুলে সুদীপ্ত হালদার (সুমন) এর বিরুদ্ধে মামলা দায়ের করে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমনের সাথে ১৭ বছর বয়সের ওই কিশোরীর দুই মাস আগে মুঠোফোনে পরিচয় হয়।সুমন নিজেকে সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।গত (২২ মে) বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সুমন কিশোরীকে ফোন দিয়ে বলে সে রাজবাড়ী আসছে তার সাথে দেখা করতে।রাতেই সে (সুমন) তার (কিশোরী) সাথে দেখা করবে বাড়িতে।ওই কিশোরীর বাবা মা রাত ৯ টায় ঘুমিয়ে পড়ে। রাত ১০ টায় সুমন ওই কিশোরী কে ফোন দিয়ে বলে সে তার এলাকায় আসছে।বাড়ি খুঁজে পাচ্ছে না।সে সময় কিশোরী ফোনে তার বাড়ির লোকেশন দিলে সুমন চলে আসে।তখন কিশোরী সুমন কে তার ঘরে নিয়ে যায়।পরে সুমন কিশোরী কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।পরে তারা একসাথে দুইজন ঘুমিয়ে যায়।রাত ৩ টার দিকে কিশোরীর ঘুম থেকে জেগে দেখে সুমন ঘরে নাই।ঘরের সাব-বাক্সটি খোলা অবস্থায় রয়েছে। পরে কিশোরী তার বাবা মা কে ডেকে উঠায়।তারা এসে দেখে সাব-বাক্সটিতে রাখা গরু বিক্রির আড়াই লক্ষ টাকা ও সাড়ে চার ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, কিশোরীর দেওয়া অভিযোগের প্রেক্ষিতে আমরা প্রযুক্তির সাহায্যে আসামীর সঠিক পরিচয় সনাক্ত করি।পরে তাকে বাগেরহাটের রামপালে থানা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করি।তার কাছ থেকে ২ ভরির একটু বেশি পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.