leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৫ বার পঠিত

রাজধানীর বাড্ডায় স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক।

রবিবার (২৫ মে) রাত আনুমানিক সারে ১১ টায় মধ্য বাড্ডা গুদারা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, নিহত ব্যক্তি বিএনপি নেতা সাধন। কে বা কারা এটি করেছে আমরা এখনো সেটি জানি না। এই বিষয়ে খোঁজ নিতে আমাদের ফোর্স কাজ করছে।

নিহতের ভাগ্নে জিহাদ বলেন, বাড্ডায় ওনাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়৷ গুলিবিদ্ধ অবস্থায় তাকে আমরা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে আসি৷ এখানে চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে জানায়৷

তিনি আরও বলেন, বাড্ডা থানায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। কারা এই ঘটনা ঘটিয়ে এখন পর্যন্ত আমরা জানি না।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মরদেহের সঙ্গে থাকা ওই স্বজন গণমাধ্যমকে জানান, গুদারাঘাট ৪নং রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনা কামরুল ও আরও কয়েকজনসহ বসা ছিলেন সাধন। এর মাঝে হঠাৎ দুজন এসে এলোপাতাড়ি গুলি করে। দুজনই মাস্ক পড়া ছিলেন। গুলিতে সাধন ঘটনাস্থলেই পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যান সন্ত্রাসীরা।

ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাধনকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকের ডানে-বামে, পিঠে, ও ঘাড়ে গুলি লেগেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.