leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

যদি বেঁচে থাকি, এই অস্থির সময় সম্পর্কে লিখব: প্রেস সচিব

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৫ বার পঠিত

চলমান অস্থির সময় সম্পর্কে দায়িত্ব পালন শেষ হলে বিস্তারিত লিখবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্ট তিনি এমনটা জানিয়েছেন।

প্রেস সচিব লিখেছেন, ‘শেখ হাসিনার শাসনামলে প্রায় ১৫ বছর ধরে, ক্ষমতাসীন দলের সদস্যরা এবং তাদের সমর্থকরা আমাকে নানা ধরনের তকমা দিয়েছিল। কিন্তু আমার বর্তমান পদ গ্রহণের পর, একটি নতুন গ্রুপ আমাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করতে শুরু করে। কারণ আমার বেশ কয়েকটি প্রেস মন্তব্যে তারা ক্ষুব্ধ। সাম্প্রতিক সপ্তাহগুলিতে, একটি পুরোনো দলের সদস্যদের কাছ থেকে সবচেয়ে কঠোর বার্তা এসেছে- যাদের অনেকেই শেখ হাসিনার আমলে আমার ফেসবুক বন্ধু এবং কমরেড ছিলেন। কিন্তু এখন তারা বিরক্ত, আমার বিরুদ্ধে অহংকার ও এবং ধৃষ্টতা দেখানোর অভিযোগ এনেছেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.