leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩৬ বার পঠিত

বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৫ রানেই পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল টাইগাররা। তবে সেই চাপ সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। সালমান আলি আগার ফিফটিতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে তারা।

লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সালমান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।

নতুন বলে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের বোলাররা। দলের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেন শেখ মেহেদি। এই স্পিনার তৃতীয় বলেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন। ফিরতি ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক খেয়েছেন এই ওপেনার।

এক প্রান্তে স্পিন দিয়ে শুরু করলেও আরেক প্রান্তে পেস আক্রমণে যান লিটন দাস। তাতেও সাফল্য পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় বলে ফখর জামানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন এই বাঁহাতি পেসার। ৪ বল খেলে ১ রান করেছেন ফখর।

৫ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তুলেছেন মোহাম্মদ হারিস ও সালমান আলি আগা। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ রান। তাতে পাওয়ার প্লেতে ২ উইকেট হারালেও ৫২ রান যোগ করে স্বাগতিকরা।

৭ম ওভারে প্রথমবার আক্রমণে এসে তৃতীয় উইকেট জুটি ভেঙেছেন তানজিম সাকিব। ১৮ বলে ৩১ রান করেছেন হারিস। তানজিদ তামিমের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪ চার ও এক ছক্কা হাঁকিয়েছেন এই ওপেনার।

হারিস ইনিংস বড় করতে না পারলেও ফিফটি পেয়েছেন সালমান। ৩৪ বলে ৫৬ রান করেছেন পাকিস্তান অধিনায়ক। ৩২ বলে ৫৪ রানের ইনিংসে জাত চিনিয়েছেন হাসান নাওয়াজ। আর শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেছেন শাদাব খান। তাতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে তারা।

বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়ে দলের সেরা বোলার শরিফুল। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন রিশাদ হোসেন, শেখ মেহেদি, শামিম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.