leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

সপ্তাহে দুই দিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষেধ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৩ বার পঠিত

এখন থেকে সপ্তাহের প্রতি সোমবারের পাশাপাশি বৃহস্পতিবারও বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ স্থগিত থাকবে। এর মানে, সপ্তাহের এই দুই দিন (সোম ও বৃহস্পতিবার) অনুমোদিত কার্ডধারী ছাড়া কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।

বুধবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

যুগ্ম সচিব মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত আদেশে বলা হয়, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক বিষয় বিবেচনায় সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার পরবর্তী নির্দেশনা দেয়ার আগপর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে সব ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত থাকবে। বিষয়টি সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.