leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

‘টি-টোয়েন্টি খেলতে এসেছি’, বিসিবি সভাপতি হয়ে বুলবুল

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৫ বার পঠিত
‘টি-টোয়েন্টি খেলতে এসেছি’, বিসিবি সভাপতি হয়ে বুলবুল

জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আজ শুক্রবার বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। মূলত বিসিবির আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ বিসিবির কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন বুলবুল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, এই অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান? জবাবে তিনি বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-২০ ইনিংস খেলতে চাই।’

তবে নির্দিষ্ট করে তার মেয়াদ জানতে চাইলে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। নির্ধারিত সময় নিয়ে বুলবুল বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোন নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.