leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪১ বার পঠিত

রংপুর প্রতিনিধি

প্রিন্ট অঅ-অ+

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধরা সেখানে একটি মোটরসাইকেলে আগুন দেন।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাইভিউ বাসভবনে এ ঘটনা ঘটে।

এর পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। রংপুরে জিএম কাদেরের অবস্থানকে ঘিরে হঠাৎ করে বৈষম্যবিরোধী ছাত্রদের এই হামলায় ফুঁসে উঠেছে জাতীয় পার্টি।

এর আগে, সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর প্রেসক্লাব এলাকায় জড়ো হন। সেখান থেকে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তার এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়-সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান নেয়। পরে সেখান থেকে সেনপাড়ায় গিয়ে এরশাদের বাসভবন স্কাইভিউতে ঢিল নিক্ষেপ করেন তারা। একপর্যায়ে তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। হামলার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। কোনো কারণ ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা আজকে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.