leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

হাইড এন সিক, রহস্য থেকে সত্যের খোঁজ

  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩২ বার পঠিত

আর মাত্র কিছুদিন পরেই ঈদুল আজহা। আর এই ঈদকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা, নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ। সেই ধারাবাহিকতায় দেশের একটি ওটিটি মাধ্যমেএবার ঈদে মুক্তি পাচ্ছে ওয়েব সিনেমা ‘হাইড এন সিক’। থ্রিলারধর্মী গল্পের এই সিনেমাটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক।

ওয়েব সিনেমার কাহিনি গড়ে উঠেছে দুর্ঘটনার শিকার হওয়া রাশা নামে তরুণীকে কেন্দ্র করে। কাহিনিতে দেখা যাবে চলচ্চিত্র তারকা ইমতিয়াশ খান যেদিন বিয়ের ঘোষণা দেন, সে রাতেই দুর্ঘটনার শিকার হন রাশা। কেউ কেউ বলে রাশা আসলে আত্মহত্যা করতে চেয়েছে। কারণ, ইমতিয়াজের সঙ্গে রাশার ছিল গোপন কোনো সম্পর্ক। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি; তাকে দেওয়া হয় মৃত্যুর হুমকি।

নাদিয়া বুঝতে পারে যা চোখের সামনে দেখা যাচ্ছে, তার চেয়েও বড় কোনো ঘটনা ঘটছে ভেতরে ভেতরে। লুকোচুরি খেলছে আশপাশের প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা, ওদিকে নাদিয়াকে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি। ওয়েব সিনেমাটি নিয়ে পরিচালক মাহমুদুর রহমান হিমি বলেন, থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে, যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই। ওয়েব সিনেমাটি দর্শকমনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এ নির্মাতা।

‘হাইড এন সিক’এ নতুন ও ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানজিন তিশাকে। তার পাশাপাশি ‘হাইড এন সিক’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান, দিঘী, চমক, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার প্রমু

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.