leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ভাইরাল ছবি নিয়ে সমু চৌধুরীর প্রতিক্রিয়া

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৭৬ বার পঠিত

নব্বইয়ের দশকে টেলিভিশন নাটকের পরিচিত মুখ সমু চৌধুরী। সে সময় টিভি নাটকে দর্শক মাতালেও মাঝে অভিমান করে কয়েক বছর অভিনয় থেকে দূরে সরে যান তিনি। প্রায় তিন বছর কাজ কোনো কাজে দেখা যায়নি তাকে। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন। এরপর থেকেই কাজ করে যাচ্ছেন নিয়মিত।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় এই অভিনেতার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে, রাস্তার ধারে একটি গাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন সমু চৌধুরী।

এরপর ছবিগুলো দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়লে তার অবস্থা দেখে নেটিজেনরা নানা মন্তব্য করতে থাকেন। পরে অভিনেতাকে উদ্ধারে স্থানীয় থানা পুলিশ এগিয়ে আসে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমু চৌধুরী বলেন, আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর, আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না। তাই আমি গামছা পড়ে বটগাছের নিচে শুয়েছিলাম। উঠে দেখি সারা বাংলাদেশ ভাইরাল।

তিনি আরও বলেন, পুলিশ এসে নিয়ে গেছে, আমাকে নাকি ঢাকায় পাঠাবে। পরে কথা বললাম। তারা বুঝতে পারলেন, সবই ঠিক আছে।

এই অভিনেতা বলেন, এত অল্প সময়ে যারা আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, খোঁজ নিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।

এ বিষয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু আরটিভিকে বলেন, সমুদাকে মুখী শাহ্ মিসকিন মাজার সংলগ্ন একটি গাছের নিচে দেখা গেছে- এরকম খবর পেয়ে আমরা নিকটস্থ থানায় যোগাযোগ করি। ওখানে আমাদের লোকজন আছে। তাদের সহযোগিতায় তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সমু চৌধুরী দেশের মঞ্চ, টিভি এবং সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা। ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত হয় তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম’। নাটকটি প্রযোজনা করেছিলেন আতিকুল হক চৌধুরী। সেই নাটকে অভিনয় করে তিনি সাতশ টাকা সম্মানি পেয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.