leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৩ বার পঠিত

টানা কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর মধ্যে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ইরান ও ইসরায়েলের মধ্যে সহজেই একটা চুক্তির কথাও জানান তিনি।

রবিবার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সাম্প্রতিক হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও সম্পৃক্ততা নেই। তবে তিনি সতর্ক করেছেন, “যদি ইরান যুক্তরাষ্ট্রকে যেকোনোভাবে আক্রমণ করে, তাহলে মার্কিন সেনাবাহিনী এমন শক্তি ও মাত্রায় প্রতিশোধ নেবে— যা আগে কখনও দেখা যায়নি।”

এই বক্তব্য তিনি ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি আরও বলেন, “তবে চাইলেই আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে সহজেই একটা চুক্তি করাতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি!!!”

মূরত বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ চলছে। যার মধ্যে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানে এবং ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলে। এমন উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।

যুক্তরাষ্ট্র এখনো এই সংঘাতে সরাসরি জড়ায়নি, তবে আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতিও জোরদার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.