leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন অব্যাহত চলবে: ইশরাক

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঈদের বিরতির পর আবারও বিএনপি নেতা ইশরাককে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে অবস্থান নিয়েছেন তার কর্মীরা। এদিন উপস্থিত থেকে ইশরাক হোসেন বক্তব্যে জানান, রাজনৈতিক কারণে তাকে শপথ পড়ানো হচ্ছে না। তাই শপথ না পড়ানো পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

রবিববার (১৫ জুন) নগর ভবনে গণঅবস্থান কর্মসূচিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন।

সেইসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজব ভূইয়ার কারণে শপথ হচ্ছে না জানিয়ে দ্রুত সমাধানের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক কারণেই আমাকে শপথ পড়ানো হচ্ছে না। স্থানীয় সরকার উপদেষ্টা আদালতের রায়কে উপেক্ষা করে শপথ ভঙ্গ করেছেন, আইন অমান্য করেছেন।

শপথ পড়ানোর দাবিতে শান্তিপূর্ণ বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, জনগণের দৈনন্দিন কাজ সিটি করপোরেশনের চলবে আমাদের তত্ত্বাবধানে। তবে অন্যান্য কাজ বন্ধ থাকবে। জরুরি সেবার বাইরে কোনো কর্মকর্তা অফিস করতে পারবেন না।

এদিকে আন্দোলনকারীরা ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের স্লোগানে উত্তাল পুরো নগর ভবন। আন্দোলনের বিরতির আগে ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ ছিল। ঈদের ছুটির পর আজ থেকে ফের আন্দোলনে যোগ দিয়েছেন ইশরাকের অনুসারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.