leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

‘তাণ্ডব’ দেখতে এসে সিনেমা হলে তাণ্ডব চালালো দর্শক

  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৫ বার পঠিত

শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা চলাকালে কারিগরি ত্রুটির কারণে প্রচারে বিঘ্ন ঘটায় রাজবাড়ীর কালুখালী উপজেলার বৈশাখী হলে ভাঙ্চুর করেছেন ক্ষুব্ধ দর্শকেরা।

গত শনিবার (৭ জুন) ঈদের দিন রাত ১০ টার দিকে এই হামলা ও ভাঙ্চুরে ঘটনা ঘটে।

জানা গেছে, ‘তাণ্ডব’ ছবি দেখতে ঈদের দিন থেকে সিনেমা হলে দর্শকের ভিড় দেখা যায়। বৈশাখী হলে ২৫০ জন দর্শক ধারণ ক্ষমতা রযেছে। রাতের শো-তে প্রদর্শনীর সময় কারিগরি ত্রুটি দেখা দেয়। এ সময় সিনেমা বন্ধ হয়ে যায়। এতে দর্শকেরা উত্তিজিত হয়ে বেশ কয়েকটি চেয়ার, ফ্যান ও টিকিট কাউন্টার ভাঙ্চুর করেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন দর্শক বলেন, রাত সাড়ে ১০ টার সময় কারিগরি ত্রæটির কারণে সিনেমা বন্ধ হয়ে যায়। তখন প্রায় ৩০ মিনিটের বেশি সময় দর্শকরা অপেক্ষা করে। আধা ঘন্টা অতিবাহিত হওয়ার পর হল কর্তৃপক্ষ যখন সিনেমা প্রদর্শনীতে ব্যার্থ হয় তখন দর্শকবৃন্দ উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা টিটিকের টাকা ফেরৎ চায়। এ নিয়ে বাকবিতন্ডা শুরু হয়।

কালুখালীর বৈশাখী হলের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমার হলে ২৫০ জন দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। রাতের শো-তে সাড়ে ১০ টার দিকে সার্ভার জটিতলা দেখা দেয়। প্রায় ৩০ মিনিটের মতো এই জটিতলা ছিল। তখন কিছু দর্শক উত্তেজিত হয়ে যায়। এ সময় হলে ভাঙ্চুর করেন। আমার প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।

কালুখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ জামাল হোসেন বলেন, এমন কোন ঘটনা আমাদের জানা নেই। হলের মালিক আমাদের কাছে আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.