leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩০ বার পঠিত

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এবার উড্ডয়নের ১০ মিনিট পর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা সাত আরোহী নিহত হয়েছে।

রবিবার (১৫ জুন) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে কেদারনাথধাম থেকে যাত্রা করা একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়ে। এতে সাতজন নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (ইউসিএডিএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে পাইলটসহ সাত আরোহী ছিল। এর মধ্যে ছয়জনই তীর্থযাত্রী যাদের মধ্যে এক শিশুও ছিল।

আরিয়ান এভিয়েশনের ওই হেলিকপ্টারটি গুপ্তকাশী থেকে কেদারনাথ ধামের দিকে যাচ্ছিল। উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ওই তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ওই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে যান্ত্রিক ত্রুটি এবং খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.