leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

খাদ্য বিষক্রিয়ায় ইতালিতে ২১ ফুটবলার অসুস্থ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩১ বার পঠিত

ইতালির উত্তরাঞ্চলের জেনোয়া শহরে সাম্পদোরিয়ার মাঠ লুইজি ফেরারিসে হারের পর দক্ষিণাঞ্চলের শহর সালের্নোয় ফেরার সময় অসুস্থ হয়ে পড়েছেন ২১ খেলোয়াড় ও স্টাফ। ক্লাবটির ভাষায় যা ‘মারাত্মক বিষক্রিয়া’।

মঙ্গলবার (১৬ জুন) সালেরনিতানার পক্ষ থেকে জানানো হয়, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে ২১ জন অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণে তাদের অনুশীলনও বাতিল করা হয়েছে।

এক বিবৃতিতে সালেরনিতানা জানিয়েছে, পরিস্থিতি এতই খারাপ ছিলো যে, সালের্নো বিমানবন্দরে অবতরণের পর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়। এরপর বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইতালিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছ, ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৮ জন স্কোয়াডের খেলোয়াড়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই ম্যাচের আগে সালেরনিতানার খেলোয়াড়েরা যে হোটেলে উঠেছিলেন, পুলিশ সেখানে অভিযান চালিয়েছে। সালের্নোয় ফেরার পথে উড়োজাহাজে এই হোটেলের প্রস্তুত করা খাবার খেয়েছেন দলটির খেলোয়াড়েরা।
গত মাসে সাম্পদোরিয়া তাদের ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিরি সি-তে (তৃতীয় বিভাগ) নেমে গিয়েছিল। তবে পয়েন্ট তালিকায় দলটির ওপরে থাকা ব্রেসিয়ার ৪ পয়েন্ট কেটে নেওয়ায় সিরি ‘বি’তে টিকে থাকার দ্বিতীয় আরেকটি সুযোগ পেয়ে যায় সাম্পদোরিয়া। সুযোগ পায় সালেরনিতানার সঙ্গে প্লে-অফ খেলে টিকে থাকার।

প্লে–অফের ফিরতি লেগ আগামী শুক্রবার (২০ জুন)। তবে সালেরনিতানার পক্ষ থেকে এই ম্যাচ পেছানোর অনুরোধ করা হয়েছে। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘যা ঘটেছে তা নিয়ে আমরা খুব চিন্তিত এবং এই মৌসুমের চূড়ান্ত মিনিটগুলো স্বাভাবিক ও শান্ত থেকে খেলার বিষয়ে এটা ঝুঁকি তৈরি করেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.