leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

উথলী ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আব্দুল্লাহ

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৭ বার পঠিত

জীবননগর উপজেলার উথলী ডিগ্রি কলেজের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। দুই বছরের জন্য কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় (গাজীপুর) থেকে এই কমিটি মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন উথলী ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। এতে কমিটির সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন উথলী প্রেসক্লাবের সভাপতি ও অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ। আর বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের অ্যাডভোকেট ও উথলী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হুসাইন দিপু।

নতুন কমিটির বিষয়ে কলেজ অধ্যক্ষ আকরাম হোসেন বলেন, কলেজের সার্বিক পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখার লক্ষ্যে গঠিত এই কমিটিতে অভিজ্ঞ ও শিক্ষা-মনস্ক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহ লি‌ডিং‌নিউজ ডট নেট কে বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও কলেজের সার্বিক উন্নয়নের জন্য আমি ও নতুন কমিটির সদস্যগণ মিলে মিশে কাজ করব ইনশাআল্লাহ।’

জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, জীবননগর সাংবাদিক সমিতির সম্পাদক ফয়সাল মাহাতাব মানিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.