leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩২ বার পঠিত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ নিয়ে এখনো কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।

শনিবার (২৮ জুন) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইউএসজিএস-এর প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি দাভাও অক্সিডেন্টাল প্রদেশের নিকটতম এলাকা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ১০১ কিলোমিটার (৬৩ মাইল) গভীরে আঘাত হেনেছে। তবে ভূমিকম্পটি থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সারাঙ্গানির ছোট্ট দ্বীপের একজন প্রাদেশিক উদ্ধারকারী মারলাউইন ফুয়েন্তেস এএফপিকে বলেন, ভূমিকম্পটি খুব বেশি শক্তিশালী ছিল না, তবে অফিসের টেবিল এবং কম্পিউটারগুলো (প্রায় পাঁচ সেকেন্ড) কেঁপে উঠেছিল।

ওই ভূমিকম্প থেকে সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থানের কারণে ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। তবে এর মধ্যে বেশিরভাগই খুব বেশি শক্তিশালী হয় না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.