leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ঝিনাইদহে শিশুর ঘাড়ের উপর বটি পড়ে মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত

ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে দুই বছরের শিশু সাইমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাইম শহরের প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটির মা রান্না ঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। সেসময় শিশু সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করলে তার মা বটিটি রান্না ঘরের র‌্যাকের উপর রেখে দেয় । শিশুটির মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি র‌্যাকের উপর থাকা বটি পাড়ার চেষ্টা করে। সেসময় বটিটি সাইমের ঘাড়ের উপর পড়ে মারাত্মক জখম হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাড়ের রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরনে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সুলতানা মেফতাহুল জান্নাত জানান, শিশুটির পরিবার সদর হাসপাতালে নিয়ে আসার পর আমরা প্রাথমিক চিকিৎসা দিই । ঘাড়ের উপর ধারালো বটি পড়ার কারণে তার রগ কেটে যায় । পরে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রেফার্ড করি। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি মারা যায় ।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় ইউডি মামলা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.