leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মারধর ও এসিড নিক্ষেপের ঘটনায় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে। সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে মো. রাশিদা আক্তার নামে এক গার্মেন্টস কর্মী মামলার আবেদন করেন। পরে আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। মামলায় ডিপজলের সহযোগী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে।

তবে এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। মামলাকারী নারী ভক্ত হিসেবে তার কাছে এসেছিলেন, সাহায্য নিয়েছেন এবং তারই প্রতিপক্ষের সঙ্গে যুক্ত হয়ে মামলা করেছেন বলে জানান ডিপজল।

নতুন খবর হলো ঢাকাই চলচ্চিত্রের এই খল অভিনেতা এখন ভারতে। গতকাল একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে স্ত্রী, কন্যা ও নাতি নাতনিদের সঙ্গে বিমানবন্দরে বসে রয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।

পরে আরেকটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে লিখেছেন, আজ হাওড়া ব্রিজে আছি এখন। সেই ভিডিওতেও দেখা যাচ্ছিল গাড়ির ভেতরে রয়েছেন ডিপজল। আর সেই গাড়িটি কলকাতার হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, ডিপজলের মাথার ওপর বিএনপির লোগো। তার ওপরে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.