leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার প্রত্যাশা তারেক রহমানের

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব।’

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে জুলাই ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে।’

আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগে জাতীয় নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে এই মতবিনিময় সভা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.