leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।

রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) এর পদ্ধতি মোতাবেক বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

এর আগে গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। এই বিল পরিশোধের পর রিজার্ভ নেমে আসে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। ওই দিন বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২৫ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.