leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

সবজির আড়ালে গাঁজা পাচার: পটিয়ায় র‍্যাবের জালে আটক দুই ব্যবসায়ী।

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত

চট্টগ্রামের পটিয়ায় র‍্যাব-৭ এর একটি দল সাড়ে চার লাখ টাকার গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে। বুধবার রাত প্রায় সাড়ে ১০টায় পটিয়া সদরের জনবহুল মুন্সেফ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-মোঃ রনি (৩৮) কুমিল্লার সদর দক্ষিণ থানার বস্তুপুর এলাকার মোঃ জামালের পুত্র এবং মোঃ কামাল (৩৭) চৌদ্দগ্রাম থানার নাটাপাড়া এলাকার ফটিক মিয়ার পুত্র।জানা গেছে, তারা কক্সবাজারগামী একটি পিকআপে ট্রিপলের নীচে সবজির ভিতরে ৩টি পাটের বস্তায় ৪৪ কেজি গাঁজা পাচার করতে যাচ্ছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪,৪০,০০০ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও ক্যাম্পের টহল টিম মুন্সেফ বাজার কালী মন্দিরের সামনে তাদের গ্রেফতার করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।পটিয়া থানার ওসি (তদন্ত) যযুৎসু যশ চাকমা জানান, গ্রেফতারকৃত দুজনকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.