leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

পটিয়ায় দুই ঈগল বাসের সংঘর্ষে আহত ৮

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত

রবিউল হাসান [চট্টগ্রাম প্রতিনিধি]

চট্টগ্রামের পটিয়ায় আবারও দুটি ঈগল পরিবহনের বাস মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাগজীপাড়া গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হন নোয়াখালীর সুমন (৩৩), চন্দনাইশের মাশেদা (২৩), সিলেটের সাইফুদ্দিন (২৫) ও জুনায়েদ (২৭), চট্টগ্রাম তুলাতলীর নেছার (৪৫) ও মোস্তফা (৩৮), নোয়াখালীর আবদুল বারেক (৪০) এবং পটিয়ার ছনহরার আবু তাহের (৬০)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পটিয়া উপজেলা হাসপাতালে। এর মধ্যে নেছারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি ঈগল বাস কাজীপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি ঈগল বাসকে ধাক্কা দেয়। এতে পেছনের বাসের অন্তত আটজন যাত্রী আহত হন।

খবর পেয়ে সকাল ১০টার দিকে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এ বিষয়ে ওসি জসীম উদ্দীন জানান, একটি বাস পেছন থেকে অন্য বাসকে ধাক্কা দেওয়ায় দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি বাস সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.