leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

নোবেল শান্তি পুরস্কার জেতার সম্ভাবনা নেই ট্রাম্পের

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি শুক্রবার সকাল ১১টা (বাংলাদেশ সময় বিকেল ৩টা) শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করবে, যা নিয়ে চলছে ব্যাপক আগ্রহ ও জল্পনা।

তবে বৈশ্বিক প্রেক্ষাপট এবার বেশ অন্ধকারাচ্ছন্ন। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক সংঘাত তথ্যভান্ডার অনুযায়ী, ১৯৪৬ সালের পর ২০২৪ সালেই বিশ্বের সর্বাধিক সংখ্যক রাষ্ট্রসম্পৃক্ত সশস্ত্র সংঘাত সংঘটিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি

ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, তিনি ‌‘আটটি সংঘাতের সমাধান’ করেছেন—এই কারণে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। কিন্তু বিশেষজ্ঞদের মতে, অন্তত এ বছর কমিটির পছন্দ তিনি নন।

‘না, এ বছর ট্রাম্প নন,’ বলেন সুইডেনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ওয়ালেনস্টিন। ‘সম্ভবত আগামী বছর দেখা যেতে পারে—তত দিনে তার বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে গাজা সংকটের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে।’

অনেক বিশেষজ্ঞ ট্রাম্পের ‘শান্তির দূত’ হওয়ার দাবিকে অতিরঞ্জিত বলে মনে করেন। তাদের মতে, তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি নোবেল পুরস্কারের মূল চেতনা—আন্তর্জাতিক সহযোগিতা, জাতিগোষ্ঠীর ভ্রাতৃত্ব এবং নিরস্ত্রীকরণ—এর পরিপন্থি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.