leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

‘ভিউ বাড়াতে আবর্জনা আপলোড করা হচ্ছে’

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পঠিত

পিয়া জান্নাতুল একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয়। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। 

সম্প্রতি কনটেন্ট নির্মাতা ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দিয়েছেন সচেতনতার বার্তা দিয়ে পিয়া জান্নাতুল বলেছেন, ‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেন এই মডেল ও অভিনেত্রী। সাক্ষাৎকারের একটি অংশ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পিয়া লিখেছেন, ‘যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা— নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।’

শোবিজ অঙ্গনের পাশাপাশি আইন পেশাতেও সক্রিয় পিয়া জান্নাতুল। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি লেখেন, ‘আপনি যদি একজন পাবলিক ফিগার হন, মনে রাখবেন মানুষ আপনাকে অনুসরণ করে। আপনার প্রতিটি কথা ও প্রতিক্রিয়া তাদের প্রভাবিত করে। তাই প্রত্যেকটা বেহুদা প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। ভুল বার্তা ছড়ানো কখনোই দায়িত্বশীলতার পরিচয় নয়।’

অভিনেত্রী বলেছেন, ‘প্রেজেন্টারদের বলব— এটা আপনার ৮০ শতাংশ দায়িত্ব, আপনি কী প্রশ্ন করছেন। প্রডিউসার বা অন্য কেউ বললেও, সচেতন থাকা উচিত আপনারই। কারণ মানুষ মনে রাখে না কে আপনাকে প্রশ্ন করতে বলেছিল; তারা মনে রাখে আপনি প্রশ্ন করেছিলেন।’

পিয়া তার পোস্টের শেষাংশে লেখেন, ‘তাই আসুন, আমরা সবাই একটু দায়িত্ব নিই। যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে— দূষণ নয়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.