leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

সুন্দরবনের অবৈধভাবে মাছ আহরণ,বনরক্ষীর জালে ৪ কুখ্যাত জেলে আটক বিভিন্ন মালামাল জব্দ

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণেখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যে নি/ষি/দ্ধ খালে অবৈধ ভাবে মাছ ধরার সময় ৪ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার (১১ অক্টোবর) কালে স্মার্ট প্রেট্রোলিং টিমের সদস্যরা এসময়ে লক্ষাধিক টাকার মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকাও জব্দ করেছে। আটককৃত জেলেদের বি/রু/দ্ধে বন আইনে মামলা দিয়ে বিকালে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে ।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় জেলে বা বনজীবীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শনিবার সকালে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যের দুধরাজ খালে শরণখোলা রেঞ্জের স্মার্ট প্রেট্রোলিং টিম-১ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাছ ধরা অবস্থায় কুখ্যাত চারজন জেলেকে আটক করে।
এ সময় জব্দ করা হয়েছে লক্ষাধিক টাকা মূল্যের ৪০ কেজি গলদা চিংড়ি, ৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ, দুটি জাল ও দুটি ডিঙ্গি নৌকা। আটক জেলেরা হচ্ছে, সুন্দরবনের প্রাণপ্রকৃতি বিনাশী কুখ্যাত জেলে লিটন মাতুব্বর (৪৫), তাইজুল হাওলাদার (১৮), আবু খালেক মৃধা (৫০) ও হামিদ হাওলাদার (৫২)।
এদের বাড়ী বাগেরহাটের শরণখোলা উপজেলার বকুলতলা ও সোনাতলা গ্রামে। এরআগে গত ২১ জুলাই কচিখালি সাইট খাল থেকে লিটন মাতুব্বরের মালিকানাধীন ২৮টি চরপাটা জালও জব্দ করে বনরক্ষীরা। আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বিকালে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.