leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতায় আগ্রহী ইমরান খান, চান প্যারোল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য প্যারোলে মুক্তির আবেদনও করেছেন তিনি। 

বুধবার (১৫ অক্টোবর) তার বোন নওরীন খান বিষয়টি জানিয়েছেন।  খবর জিও নিউজের। 

রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর নওরীন খান সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষে পিটিআই-এর প্রতিষ্ঠাতা কষ্ট পেয়েছেন।’

তিনি বলেন,  ‘পিটিআই-এর প্রতিষ্ঠাতা আফগানিস্তানের সঙ্গে দেশের সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছেন। তবে তাকে এর জন্য প্যারোলে মুক্তি দিতে হবে।’

নওরীন বলেন, ‘পিটিআই-এর প্রতিষ্ঠাতা আফগান নাগরিকদের পাকিস্তান থেকে বিতাড়িত করার বিষয়েও দুঃখ প্রকাশ করেছেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.