জসিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি
শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর ঈদগাঁও গরুবাজার আলমাছিয়া গেইট সংলগ্ন ঈদগাঁও শাখা কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কক্সবাজার ট্যাংকলরী চালক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং হামিদুল হকের সঞ্চালনায় মোহাম্মদ আলমের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল মওলা, সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন ও যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন।
চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কক্সবাজার জেলা উপ-কমিটির সকল সদস্যদের শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন।
এসময় শপথ গ্রহণ করেন—সভাপতি: সজন দাশ,
সাধারণ সম্পাদক: হামিদুল হক,সহ-সভাপতি: শাহাদাৎ হোসেন বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ আলম,সাংগঠনিক সম্পাদক: মো. ওসমান গনি,অর্থ সম্পাদক: আহাম্মদ কবির,প্রচার সম্পাদক: লিটন বড়ুয়া, সদস্য: জামাল হোসেন, দুলাল বড়ুয়া, মোহাম্মদ আলমগীর ও সালাহ উদ্দিন।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর (শনিবার) ঈদগাহ প্রিন্স অব ঈদগাহ ক্লাবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রার্থীরা নির্বাচিত হন।