leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধি বিপুল পরিমাণ ঘনচিনি (Sodium Cyclamate) আটক

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

বি‌শেষ প্রতি‌নিধি:
কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম বন্দরের আমদানিকৃত ৩৯,০০০ কেজি ঘনচিনি (Sodium Cyclamate) আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস চট্টগ্রামের অডিট, ইনভেস্টিনগেশন ও রিসার্চ (এআইআর) টিম কর্তৃক এ আটক সম্পন্ন হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান এস.পি. ট্রেডার্স, ২১৮ মিটফোর্ড রোড, বংশাল, ঢাকা কর্তৃক Polyaluminium Chloride ঘোষণায় চীন থেকে গত ০৪ অক্টোবর ২০২৫ তারিখে তিনটি কন্টেইনারে ৬৩০০০ কেজি পণ্য চট্টগ্রাম বন্দরে আমদানি করা হয় এবং তা খালাসের জন্য আমদানিকারকের পক্ষে সি বার্ড কর্পোরেশন, ২০০/বি জুবিলি রোড, চট্টগ্রাম কর্তৃক বিল অব এন্ট্রি নং ১৮২৮২৭৮, তারিখ: ০৭.১০.২০২৫ দাখিল করা হয়। পণ্যচালানটি খালাসের জন্য ৫টি ট্রাকে লোড করার পর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক উক্ত পণ্যের খালাস স্থগিত করা হয় এবং গত ২৮/১০/২০২৫ তারিখে সিঅ্যান্ডএফ প্রতিনিধির উপস্থিতিতে কায়িক পরীক্ষা করা হয় এবং পরীক্ষাকালে দুই ধরনের পণ্যের অস্তিত্ব পাওয়া যায় যার নমুনা উত্তোলনপূর্বক কাস্টমস হাউস, চট্টগ্রামের ল্যাবে রাসায়নিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে উক্ত দুই শ্রেণির পণ্যের মধ্যে একটিতে ২৪,০০০ কেজি Polyaluminium Chloride পাওয়া গেলেও বাকি ৩৯,০০০ কেজি পণ্যকে ঘনচিনি (Sodium Cyclamate) হিসেবে নিশ্চিত করা হয়েছে।
ঘনচিনি (Sodium Cyclamate) একটি কৃত্রিম মিষ্টিকারক (Artificial Sweetener) যা সাধারণ চিনির চেয়ে প্রায় ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কনডেন্সড মিল্ক এবং শিশু খাদ্য তৈরিতে সাধারণ চিনির পরিবর্তে কতিপয় অসাধু ব্যবসায়ী এই ক্ষতিকারক কৃত্রিম উপাদানটি ব্যবহার করে থাকে। ঘনচিনি দিয়ে তৈরি খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ঘনচিনির দ্বারা প্রস্তুতকৃত খাদ্য ক্যান্সারসহ কিডনি ও লিভারের জটিল রোগের কারণ হতে পারে। ঘনচিনির অপব্যবহার রোধকল্পে সরকার পণ্যটিকে আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ঘনচিনি (Sodium Cyclamate) অন্তর্ভুক্ত রয়েছে।
আলোচ্য পণ্যচালানটির ঘোষণা অনুসারে মূল্য ছিল ১৫,৬৭,৩২৯ টাকা এবং শুল্ক ও করের পরিমাণ ছিল ৬.২৩ লক্ষ টাকা। কিন্তু প্রাপ্ত ঘনচিনির শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ১.৪২ কোটি টাকা এবং এ ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক-কর হার ৬১.৮০%। ফলে, শুল্ক ও করসহ মূল্য দাঁড়ায় ২.৩০ কোটি টাকা। জনস্বাস্থ্য রক্ষায় বাংলাদেশ কাস্টমসের বিশেষ অঙ্গীকার বাস্তবায়নের যথার্থ প্রতিফলন আমদানি নিষিদ্ধ ঘনচিনির আরও একটি চালানটি আটক। নিষিদ্ধ ঘনচিনি আমদানি করায় কাস্টমস আইন, ২০২৩ এর বিধান মোতাবেক পণ্যচালানটি কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.