উপ-পরিচালক মোহা. জিল্লুর রহমান এর আমন্ত্রণে আয়োজিত এই সভায় জেলার আওতাধীন বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিরা অংশ নেন। অংশীজন হিসেবে যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো— ডিডি (ফার্মেসী), প্রিকারসর কেমিক্যাল, সিএস, এফএল (বার) এবং হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে অনুসরণ এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা নিয়ে বিস্তারিত ও প্রাণবন্ত আলোচনা হয়। সকল অংশীজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার অঙ্গীকার করেন।
আলোচনা শেষে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সেবা গ্রহীতা অংশীজনের সকলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এই সভার মূল লক্ষ্য ছিল, “মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদক-মুক্ত সমাজ গঠন করা।