leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

NCP ঢাকা মহানগর উত্তরের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন: নুর আমিন খান

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (NCP) ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা করেছে। নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম (আদীব)। আর ১নং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন তেজগাঁওয়ের পরিচিত তরুণ সংগঠক মোঃ নুর আমিন খান।

দীর্ঘদিন ছাত্র-রাজনীতি ও রাজপথের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা নুর আমিন খান রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই একটি পরিচিত নাম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে তিনি মাঠ-নির্ভর অভিজ্ঞতা অর্জন করেন। ভ্যাট বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও ১৮-কোটা সংস্কার আন্দোলনে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে “জুলাই যোদ্ধা” হিসেবে পরিচিত হয়ে তিনি তরুণদের মাঝে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন।

রাজনৈতিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় তিনি তেজগাঁও শিল্পাঞ্চলের নাগরিক কমিটির প্রধান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানার প্রধান সমন্বয়কারী হিসেবে সংগঠন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসব অভিজ্ঞতা, দক্ষতা ও নিবেদনের প্রতিফলনেই তাকে মহানগর উত্তরের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর নুর আমিন খান বলেন,
“এটি আমার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্ব। মহানগর উত্তরের মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নিরলসভাবে কাজ চালিয়ে যাব।”

দলীয় সূত্র জানায়, নতুন কমিটি ঘোষণার মাধ্যমে NCP ঢাকা মহানগর উত্তরে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং মাঠে দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.