leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী সীমান্তে বিজিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

 

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি

ঠাকুরগাঁও, ১৮ নভেম্বর ২০২৫
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে সীমান্ত মেইন পিলার ৩৮১ থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ‘উদয়পুর মাহাতবস্তি’ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—

৭নং আমজানখোর ইউনিয়নের বারসা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে রেজাউল করিম,

বস্তি গ্রামের মৃত ছাবের আলীর ছেলে মো. হাকিম উদ্দিন,

বড় পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামের মৃত আব্দুল মসজিদের ছেলে মোহাম্মদ আলী হোসেন।

অভিযান চলাকালে বিজিবি তাদের কাছ থেকে ০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ০২টি মোটরসাইকেল জব্দ করে।

পরবর্তীতে আটক ব্যক্তিদেরকে জব্দকৃত মাদকদ্রব্য, নিষিদ্ধ ট্যাবলেট ও মোটরসাইকেলসহ বালিয়াডাংগী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.