leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ওমান প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পঠিত

প্রবাসী কর্মীদের জন্য যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করেছে ওমান সরকার। নতুন আইনের আওতায় দেশটিতে কাজ করতে আগ্রহী প্রবাসী কর্মীদের একাডেমিক ও পেশাগত যোগ্যতা যাচাই করা হবে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পেশাগত স্বীকৃতি ব্যবস্থার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শ্রমবাজার নিয়ন্ত্রণ, ভুয়া সনদ প্রতিরোধ এবং কর্মীদের মান উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মনে করছে ওমান সরকার।

ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আব্দুল্লাহ আল শেখ জানান, নতুন ব্যবস্থার আওতায় প্রকৌশল, লজিস্টিকস, হিসাবরক্ষণসহ বিভিন্ন নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে আগ্রহী প্রবাসীদের যোগ্যতা দেশে প্রবেশের আগেই যাচাই ও অনুমোদন নিতে হবে।

এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট খাতভিত্তিক স্বীকৃত স্কিলস ইউনিটের মাধ্যমে শিক্ষাগত ও পেশাগত সনদ মূল্যায়ন করা হবে। যাচাই শেষে অনুমোদন পেলে কর্মীকে ‘ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স’ দেওয়া হবে। লাইসেন্স অনুমোদিত না হলে কোনো প্রবাসী কর্মীর জন্য প্রবেশ অনুমতিপত্র ইস্যু করা হবে না।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি পেশাগত শ্রেণিকরণ সনদ ও ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স জাল করার একাধিক ঘটনা ধরা পড়েছে, যা দেশটির আইনের সরাসরি লঙ্ঘন। এ ক্ষেত্রে কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠান—উভয় পক্ষই কেবল অনুমোদিত সংস্থা থেকে লাইসেন্স গ্রহণ এবং তার সত্যতা যাচাইয়ের জন্য দায়বদ্ধ থাকবে।

নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা, লাইসেন্স বাতিল, দেশ থেকে বহিষ্কার এবং আদালতে মামলা দায়েরসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জালিয়াতিতে সহায়তা বা অবহেলার প্রমাণ মিললে নিয়োগকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.