leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি ইউনুছ মিয়া গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়ি সদর থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে খাগড়াছড়ি সদর থানাধীন দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইউনুছ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ ইউনুছ মিয়া মৃত ধন মিয়ার পুত্র এবং মোসাঃ সাফিয়া খাতুনের সন্তান। তার স্থায়ী ঠিকানা মাটিরাঙ্গা উপজেলার বড়বিল মুসলিম পাড়া, ০৬ নং ওয়ার্ডে। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর উপজেলার ০৩ নং গোলাবাড়ী ইউনিয়নের দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় বসবাস করছিলেন।
খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-২ (তারিখ: ০২ সেপ্টেম্বর ২০২৪), জিআর নং-৯৭ এর আওতায় দায়েরকৃত ১৪৩/১৪৭/১৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ইউনুছ মিয়ার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর ও খাগড়াছড়ি থানায় বিভিন্ন সময়ে দায়েরকৃত একাধিক গুরুতর মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে দাঙ্গা, হামলা, চুরি, ভয়ভীতি প্রদর্শন, হত্যাচেষ্টা, অবৈধ অনুপ্রবেশসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং এনআই অ্যাক্টে দায়েরকৃত মামলাও।
এর আগে ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একাধিক এফআইআর ও জিআর মামলা নথিভুক্ত রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.