leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা: আমির খসরু

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ তাদেরও অনেক লোভ দেখিয়েছে। তিনি বলেন, জেলে থাকার সময় তার কাছে লোক পাঠিয়ে মন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই লোভে পা দেননি। কারণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে তারা আপসহীনতার শিক্ষা পেয়েছেন। তিনি তাদের আপসহীন হতে শিখিয়েছেন।

শনিবার বিকেলে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সিডিএ বালুর মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের মাত্র ২৫ ভাগ সময় ক্ষমতায় ছিলেন, আর বাকি ৭৫ ভাগ সময় আন্দোলন-সংগ্রাম করে গেছেন। তিনি নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন, কিন্তু কখনো কোনো আপস করেননি। তিনি বলেন, তখন স্বৈরাচারের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন। শেখ হাসিনা হাত মিলিয়েছেন, আজ যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়েছেন। এক-এগারোর সময়ও অনেকে আপস করেছিলেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার অনেক লোভ দেখিয়েছিল, কিন্তু দেশনেত্রী কোনোভাবেই আপস করেননি।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন এবং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়াসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.