leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পঠিত

একাত্তরের কণ্ঠযোদ্ধা ও লোকসংগীতশিল্পী মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন। গতকাল রাত ৯টা ২০ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৮০ বছর।

তবলাশিল্পী পল্লব স্যানাল মগণমাধ্যমকে মলয় কুমার গাঙ্গুলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া মলয় কুমার গাঙ্গুলীর মৃত্যুতে শোক জানান একাত্তরের কণ্ঠযোদ্ধা তিমির নন্দী।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা দিনে দিনে খুব একা হয়ে যাচ্ছি। এই শূন্যতা পূরণ হবার নয়। যেখানে আছেন, ভালো থাকুন, মলয়দা। দেশের জন্য আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

জানা গেছে, সোমবার রাত ২টায় তার মরদেহ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। মলয় কুমার গাঙ্গুলীর একমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন, আজ রাতে মেয়ে ফেরার পর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নেত্রকোনার কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামে ১৯৪৬ সালে মলয় কুমার গাঙ্গুলীর জন্ম হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কণ্ঠকে অস্ত্র করে লড়াই করেছিলেন তিনি। সে সময় বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। বালিগঞ্জ সার্কুলার রোডে বসে নিয়মিত গান লেখা, সুরারোপ ও কণ্ঠে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছেন এই শিল্পী।

‘পুত্রবধূ’ সিনেমায় ‘গুরু উপায় বলো না’ গেয়ে শ্রোতামহলে সাড়া ফেলেছিলেন মলয় কুমার গাঙ্গুলী। গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র। ‘আমার মনতো বসে না’সহ বেশ কয়েকটি সিনেমার গানে পাওয়া গেছে তাকে।

আলোচিত গান ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’–এর সুরকার তিনি, গানটি গেয়েছেনও তিনি। হাসান মতিউর রহমানের লেখা গানটি পরবর্তী সময়ে সাবিনা ইয়াসমীনও গেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.